যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথীসহ পুরো পরিবার চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। এ অবস্থায় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল দেশবাসীর কাছে চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশসহ পরিবারের সকল সদস্যদের রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। দ্রুত সুস্থতার জন্য দেশব্যাপী সব মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা এবং প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভার আয়োজন করার জন্য যুবলীগের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।

এ উপলক্ষে রোববার বাদ আসর দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।