
আর জে সোহান
মোস্তফা কামাল, বিনোদন ডেস্ক: সম্প্রতি শুরু হতে যাওয়া অনলাইন ভিত্তিক চ্যানেল ৭১বাংলা টিভি’র হেড অব প্রোগ্রাম পদে যোগদান করলেন বর্তমান সময়ের অনলাইন রেডিও জগতের জনপ্রিয় আরজে, আরজে সোহান। আজ বিকাল ৩ ঘটিকায় ৭১বাংলা টিভি’র কার্যালয়ে এসে তিনি যোগদান করেন।
এসময় ৭১বাংলা টিভি’র চেয়ারম্যান এ এইচ এম তারেক চৌধুরী এবং ডিরেক্টর নাজমুল হাসান বাবু আরজে সোহানকে নিয়োগপত্র ও প্রতিষ্ঠানের পরিচয়পত্র তুলে দেন।
আরজে সোহান এতদিন বিভিন্ন অনলাইল রেডিওতে সুনামের সাথে কাজ করে আসছিলেন। রেডিও প্রোগ্রামগুলোর মধ্যে তাঁর “ভালোবাসার সন্ধিক্ষণ” প্রোগ্রামটি যথেষ্ট সাড়া জাগিয়েছে শ্রোতাদের হৃদয়ে। দীর্ঘদিন অনলাইন রেডিওতে কাজ করার সুবাদে অনেক প্রসংশাও কুড়িয়েছেন তিনি।
৭১বাংলা টিভি’র চেয়ারম্যান বলেন, “আরজে সোহান ৭১বাংলা টিভিতে যোগদান করায় আমরা ভালো এবং মান সম্পন্ন প্রোগ্রাম উপহার দিতে অত্যন্ত আশাবাদী।এবং বিশ্বাস করি, অনলাইন রেডিওতে কাজ করে যে অভিজ্ঞতা এবং পাণ্ডিত্য অর্জন করেছেন তা তিনি অক্ষুন্ন রাখবেন”।
এসময় আরজে সোহান বলেন, “আমার খুবই ভালো লাগছে ৭১বাংলা টিভি পরিবারের একজন গর্বিত সদস্য হতে পেরে”। তিনি তাঁর সকল শুভাকঙ্খীদের নিকট দোয়া চেয়েছেন।