বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি, গীতিকার ও লেখক মো. লতিফুল ইসলাম শিবলী।
রোববার (২৯ নভেম্বর) এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে গ্রেড-১ পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এর আগে লতিফুল ইসলাম শিবলী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।