ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে সোমবার (৩০ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার শুরু হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ বিচার হচ্ছে।

দুতার্তের বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৮৪টি হত্যাকাণ্ড ও দুটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগগুলো মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে না বলে দাবি করেছেন তার আইনজীবীরা। দুতার্তের শারীরিক ও মানসিক অবস্থাও বিচার কার্যক্রমে অংশ নেওয়ার উপযুক্ত নয় বলে দাবি করেছেন তারা।

দুতার্তের শাসনামলে মাদকবিরোধী অভিযানে ৬ হাজার থেকে ৩০ হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারেন বলে বিভিন্ন হিসাব রয়েছে। নিহতদের স্বজনেরা এ বিচারকে ন্যায়বিচার পাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে গেলেও, ফিলিপাইনের ওই সময়ের আগের অভিযোগের বিচার করার এখতিয়ার আদালতটির রয়েছে। দোষী সাব্যস্ত হলে দুতার্তের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সূত্র: এপি