রাজধানীর মিরপুরে এবার দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
এর আগে সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা রাত ৭টা ৩৮ মিনিটে আগুন নির্বাপণ করেন।