যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির অ্যাকিলিস টেন্ডনে (গোড়ালির ঠিক ওপরে মানবদেহের সবচেয়ে বড়, মোটা এবং শক্তিশালী টেন্ডন) সফল অস্ত্রোপচার হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাসভবন গ্রেসি ম্যানশনে ফিরেছেন তিনি। চিকিৎসকেরা আশা করছেন, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
মেয়রের প্রেস সচিব জো ক্যালভেলো জানান, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৩৩ মিনিটে অস্ত্রোপচার শুরু হয় এবং দুপুর ১২টা ৪২ মিনিটে শেষ হয়। বর্তমানে মামদানি বাসায় বিশ্রামে রয়েছেন। তার সুস্থ হয়ে ওঠার সময় নগরীর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন প্রথম উপমেয়র ডিন ফুলাইহান।
গত সপ্তাহে সংবাদকর্মীদের সঙ্গে প্রীতি ফুটবল খেলার সময় দৌড়ে বল ধরতে গিয়ে অ্যাকিলিস টেন্ডনে চোট পান ৩৫ বছর বয়সী মামদানি। অস্ত্রোপচারের আগে তিনি জানিয়েছিলেন, জীবনে প্রথমবার অস্ত্রোপচার হওয়ায় ভয় লাগছে। তবে বাস্কেটবল তারকা জেসন টেটামের একই ধরনের অস্ত্রোপচারের কথা মনে করে নিজেকে সাহস দিচ্ছিলেন।
সূত্র: এবিসি সেভেন এনওয়াই