ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে শেখ হাসিনা সরকার বায়তুল মোকাররমের সামনে ২৪ জন ধর্মপ্রাণ মুসলমানকে নির্বিচারে হত্যা করেছিল বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সী ইসলামিয়া মাদরাসা আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির পালানোর কোনো ইতিহাস নেই। অথচ ক্ষমতাচ্যুতরা বিদেশে পালিয়ে গিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।

যুবদল নেতা মুন্সি ইসারতের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা কারী ইয়াসিন আলী। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।