সরকারের খরচ মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের টাকা ছাপানো নিষিদ্ধ করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির সংসদে এ সংক্রান্ত আইন পাস হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পদক্ষেপ আরও জোরালো হলো।

শুক্রবার (২৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি।

নতুন আইনে কেন্দ্রীয় ব্যাংককে সরকারকে ঋণ দেওয়া বা অন্য কোনোভাবে সরকারি কোষাগারে অর্থ জোগানো থেকে বিরত রাখা হয়েছে। ব্যাংকের মূল লক্ষ্য হবে দেশটির মুদ্রা পেসোর মূল্য ধরে রাখা।

তবে অর্থনীতিতে চাপও বাড়ছে। টানা দুই প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হওয়ায় আর্জেন্টিনা মন্দার মুখে পড়েছে। মূল্যস্ফীতি কমলেও উৎপাদন, খুচরা ব্যবসা ও নির্মাণ খাত সংকটে রয়েছে।