আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদের নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহের কথা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন করলে শিশুদের মধ্যে সমতা গড়ে উঠবে বলে মনে করেন মন্ত্রী। তিনি বলেন, অতীতে সরকার শিশুদের স্কুলমুখী করার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও তা অনিয়ম ও দুর্নীতির কারণে ফলপ্রসূ হয়নি। এ ছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির প্রতি জোর দেন জাহিদ হোসেন।
তিনি বলেন, আজকের শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে।