তুরস্কের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির এসকিশেহির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এএস-৫৩২ ধরনের হেলিকপ্টারটি প্রশিক্ষণ উড্ডয়নে ছিল। উড্ডয়নের সময় সেটি বিধ্বস্ত হলে পাঁচ সেনাসদস্য প্রাণ হারান।

তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানায়নি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।