খুলনার দৌলতপুরে আব্দুল হালিম (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে লক্ষ্য করে গুলি করা হয়। তার মাথা ও বুকে গুলি লাগে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল হালিম স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। আব্দুল হালিম দেয়ানা উত্তরপাড়া কবরস্থান-সংলগ্ন এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

কারা এবং কী কারণে আব্দুল হালিমকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ।