‘জয় বাংলা’ পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, এখন ‘জয় বাংলা’ শুনলেই মনে হয় কেউ দৌড় দিচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, ‘জয় বাংলা’ আওয়ামী সন্ত্রাসীদের স্লোগান। তারা পালিয়ে যাওয়ার আগে ‘জয় বাংলা’ বলে চিৎকার দেয়। আমরা মুসলমান হিসেবে মারা যাওয়ার আগে কালেমা পড়ার চেষ্টা করি। আর এরা ‘জয় বাংলা’ বলে মরে যায়। এটা পালানো এবং মারা যাওয়ার স্লোগান। এটা দেওয়ার অর্থই হলো আমি শেষ।
মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ২৪ এর পর মানুষ পরিবর্তন চেয়েছে। মানুষ আর এই ধরনের নোংরামি দেখতে চায় না। মানুষই এখন এদের ধরে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে।