রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ওই বাসে আগুন লাগে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশিদ বিন খালেদ জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এটি দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়ে তদন্ত করছে শাহ আলী থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।