২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় সীমা বাড়ানো হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে ফরম পূরণের সময় সীমা বাড়ানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে ২৮ নভেম্বর পর্যন্ত।
বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৯ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি-সহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফি-সহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে ১৬ নভেম্বর ফরম পূরণ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর।
তবে বিলম্ব ফি-সহ ফরম পূরণ করার তারিখ ছিল ২৪ থেকে ২৯ নভেম্বর।