প্রিয়আলো, বিনোদন ডেস্কঃ রাজধানীর এফডিসিতে অবস্থিত জহির রায়হান মিলনায়তনে ১২ ডিসেম্বর ২০১৫ শনিবার সন্ধ্যায় ‘ফেরারী’ শিরোনামে নতুন একটি ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে, এটা পুরাতন সিনে-সংবাদ।
ছবিটি পরিচালনার দায়িত্বে থাকা অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে প্রযোজক মতিউর রহমান দুর্নীতির অভিযোগের বিষাক্ত তীর ছোড়েন।এবং ছবির সাথে সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিদের সন্মতিতে নতুন পরিচালক হিসেবে তৌসিফ সাঈদের নাম ঘোষিত হয়।
ছবিতে নবাগত সুদর্শন চিত্রনায়ক কে.এস রবিনের বিপরীতে মৌমিতা মৌয়ের অভিনয় করার কথা ছিল।অজানা রহস্যে মৌমিতাও থাকছেন না ” ফেরারী ” তে। সূত্রমতে, নতুন নায়িকা হিসেবে কে থাকছেন তা অত্যন্ত গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে, চমক হিসেবে। তবে নায়ক বলে কথা! নায়ক যে রবিন-ই থাকছেন তা এক প্রকার চূড়ান্ত।
সূত্র জানায়, পূর্বের পরিচালক ছবির বিভিন্ন পর্যায়ে অভিনয়ে সুযোগ কিংবা কারনে-অকারনে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছেন। অনেকের কাছ থেকেই এভাবে তিনি টাকা আদায় করেছেন এ খবর মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়লে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করছেন।
উল্লেখ্য, মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত পরিচালক কাজী হায়াৎ। এছাড়াও উপস্থিত ছিলেন নায়িকা মৌমিতা মৌ, নবাগত নায়ক রবিন, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক মোহাম্মদ হোসেন জেমিসহ ছবিটির কলাকুশলীরা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী হায়াৎ বলেন, ‘এমন একটা সময়ে চলচ্চিত্রটি নির্মিত হতে যাচ্ছে, যখন পরিচালকরা ছবি বানাতে ভয় পায়। তারপরও আশা করছি ‘ফেরারী’ ছবির মাধ্যমে আমরা ভলো একটি চলচ্চিত্র দেখতে পাব। আর ভালো ছবি নির্মিত হলে দর্শক প্রেক্ষাগৃহে আসবেই।’
সিনে ক্লিনিক প্রোডাকশন হাউজের প্রযোজনায় ‘ফেরারী’ চলচ্চিত্রটির শুটিং এ বছরের শুরুতেই শুরুর কথা থাকলেও পরবর্তী তারিখের বিষয়টি সংবাদ মাধ্যমে জানানো হবে বলে এই প্রতিবেদককে অবহিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন- ফেরারী ছবিটির কাহিনী সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে রচিত হওয়ার
কারনে এই ছবি নিয়ে সবাই ব্যাপক আগ্রহী।

