শেখ হাসিনার দেশে আসার হুমকির পরিপ্রেক্ষিতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন এ বৈঠক শুরু হয়।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি চলছে।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে নিজেদের কর্মসূচি এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় তুলে ধরবে দলটি।

বৈঠকে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।