অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ১১টা দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ওই বাড়িটি পুলিশি পাহারায় ছিল। আমাদের তিনজন সদস্য পাহারা দেয়। তারা খেয়াল করতে পারেনি।

ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওই অংশ পরিত্যক্ত। ওখানে ভাঙ্গা কিছু চেয়ার-টেবিল ছিল। আমাদের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। ফলে ফায়ার সার্ভিসকে কল করতে হয়নি।

কারা আগুন দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিসাররা ঘটনাস্থলে আছে। তারা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

একই দিন রাত ১০টার দিকে পুলিশ সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালায়।

কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, আ জ ম নাছিরের আন্দরকিল্লাস্থ বাসায় তল্লাশি চালানো হয়েছে। উনাকে পাওয়া যায়নি।