রাজধানীর ভাটারা আবাসিক এলাকা থেকে গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবিরকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মো. শাহিন।
গ্রেপ্তার ফয়সাল কবির গোপালগঞ্জ সদর থানার গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার বাবার নাম লিয়াকত হোসেন। গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর থানার ভাটিয়াপাড়া এলাকায়। তার রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ নেতা।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।