কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। সেই সঙ্গে ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এদিন তারা লগি-বৈঠা নিয়ে এসে তারা শহরে অবস্থান নেন।
বিক্ষোভের একপর্যায়ে কর্মীরা কলেজের মূল ফটকের সামনে এসে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন। পরবর্তীতে সেখানে পূর্বের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন।
পরে গেটের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পুলিশের এপিসিতে লিখে দেওয়া হয় ‘জয় বাংলা’ স্লোগান। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে টাঙানো হয়েছে মুক্তিযুদ্ধ চত্বরের নামফলক।
এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর ১টা পর্যন্ত নেতা-কর্মীরা শহরে অবস্থান করেন। পরে তারা নিজ নিজ অবস্থানে ফিরে যান।