ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হাতেনাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।