যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব (মুখপাত্র) হিসেবে জনপ্রিয় মিশ্র মার্শাল আর্ট প্রতিযোগিতা ইউএফসির প্রধান ডানা হোয়াইটকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে ছয়জন বর্তমান ও সাবেক ইউএফসি চ্যাম্পিয়নকে তার সহকারী হিসেবে নিয়োগের কথাও বলেছেন।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ প্রস্তাব দেন। তালিকায় রয়েছেন রাশিয়ার দাগেস্তানের ইসলাম মাখাচেভ ও খাবিব নুরমাগোমেদভ, যুক্তরাষ্ট্রের জাস্টিন গেইথজি, ড্যানিয়েল করমিয়ার ও কায়লা হ্যারিসন এবং ব্রাজিলীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমান্ডা নুনেস।

ট্রাম্প তাদের উগ্র বামপন্থিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রক্ষার কাজে লাগানোর কথা উল্লেখ করেন।

এদিকে শনিবার (৭ নভেম্বর) লন্ডনে এক সংবাদ সম্মেলনে ডানা হোয়াইট জানান, এ বিষয়ে আলোচনার জন্য সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

২০০০-এর দশকের শুরুতে ট্রাম্পের মালিকানাধীন ক্যাসিনোতে ইউএফসির কয়েকটি প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে তাদের পরিচয়। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানা হোয়াইট প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন দেওয়ার পর তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে।

উল্লেখ্য, গত মাসে কেটি জাকারিয়ার দায়িত্ব ছাড়ার পর থেকে হোয়াইট হাউসের মুখপাত্রের পদটি শূন্য রয়েছে।

সূত্র: রয়টার্স