ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে আগামীকাল সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে। তার আগেই দৌড়ে নাটকীয় মোড় নিয়েছে।
বুকমেকারদের দরে এখন সবচেয়ে এগিয়ে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। ৬৫ ম্যাচে ৭৩ গোল করা এই ইংল্যান্ড অধিনায়কের জয়ের দর ১.৩৫। অন্যদিকে বার্সেলোনার লামিনে ইয়ামাল পিছিয়ে পড়েছেন। তার দর ৩.২৫ থেকে বেড়ে ৬.০০ হয়েছে। গত মৌসুমে লা লিগায় ১৬ গোল ও ১১ অ্যাসিস্ট করে বার্সাকে শিরোপা ও সুপার কাপ জিতিয়েছেন ১৯ বছর বয়সী ইয়ামাল।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কার পুরস্কারে কেইনের জয়ই এই মোড়ের কারণ হতে পারে। পুরুষদের ব্যালন ডি’অরে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের সাংবাদিকরা ভোট দেন। ৩০ জনের তালিকা থেকে সেরা ১০ জনকে বেছে নিয়ে পয়েন্ট দেওয়া হয় — প্রথম স্থান ১৫, দ্বিতীয় ১২, তৃতীয় ১০ পয়েন্ট। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ফুটবলারের হাতেই উঠবে এবারের ব্যালন ডি’অর।