জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আববরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামে ঘটনাটি ঘটে।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির সময় গাড়িতে আসিফ আকবর ছিলেন না। এ কারণে তার কোনো ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, হামলার সঙ্গে আফিস আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংগীতশিল্পী আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ।  তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।