জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মঙ্গলবার এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে এ মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়।

আদেশে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা/জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো ক্ষেত্রসহ মোট ১৩টি ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলী’ অনুসরণ করে নির্ধারিত ছকে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত) স্বাধীনতা পুরস্কার-২০২৭’ এর মনোনয়ন প্রস্তাব সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ১ নভেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

মনোনয়ন প্রস্তাবের ৩০ (ত্রিশ) সেট হার্ডকপি এবং ই-মেইলে (sas_s4@moedu.gov.bd) অথবা ডি-নথিতে সফটকপি পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।