মা হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জী। মঙ্গলবার ৭৫ বছর বয়সে মারা গেছেন অভিনেত্রীর মা কৃষ্ণা মুখার্জী। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
কৃষ্ণা মুখার্জীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুখার্জী পরিবারে।
দীর্ঘদিন ধরেই তিনি বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঠিন সময়ে তারা শোক ও ব্যক্তিগত পরিসর বজায় রাখতে চান। তাই পরিবারের গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রানি মুখার্জী অভিনয়জীবনে তাঁর মা কৃষ্ণা মুখার্জীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
অভিনেত্রীর ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে মায়ের সমর্থনের কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে।