শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ড। বিশ্বকাপজয়ী ভারতকে সরিয়ে আবারও ১ নম্বর স্থান দখল করল ইংলিশরা।
সিরিজ শুরুর আগে ২৬৯ রেটিং নিয়ে ভারতের সমান অবস্থানে ছিল ইংল্যান্ড। টানা তিন জয়ে রেটিং বাড়িয়ে শীর্ষে উঠেছে হ্যারি ব্রুকের দল। ২০২৪ সালে ব্রুক অধিনায়ক হওয়ার পর ২৬টি টি-টোয়েন্টির মধ্যে এটি ইংল্যান্ডের ২৩তম জয়।
অধিনায়ক ব্রুক বলেন, ‘সবকিছু খুব মসৃণভাবে চলছে, বিশেষ করে ফিল্ডিংয়ে। ছেলেরা নিজেদের দায়িত্ব নিজেরাই নিচ্ছে, শতভাগ দিচ্ছে। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’