জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের সময় জামায়াত তাদের নাম বাদ দেওয়ার দাবি করেছিল, কিন্তু সংসদে ‘না’ ভোট দেয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী : এর ইতিহাস ও রাজনীতি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে- যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী, রাজাকার, আল-বদর, জামায়াতে ইসলামী, মুসলিম লীগের বিরোধিতা করে সংগ্রাম করেছেন তারাই মুক্তিযোদ্ধা। জামায়াত চেয়েছিল তাদের নাম বাদ দিতে। পরে ‘তৎকালীন জামায়াতে ইসলামী’ লেখা হয়।
তিনি বলেন, পার্লামেন্টে আইন পাসের সময় জামায়াতের কোনো সদস্য ‘না’ ভোট দেননি। ‘না’ ভোট না দিয়ে জামায়াত পরোক্ষভাবে ৭১-এর ভূমিকা মেনে নিয়েছে।