নরেন্দ্র মোদির জন্মদিনে ঘরে ঘরে প্রদীপ জ্বালানো কর্মসূচির ঘোষণা নিয়ে ক্ষোভ উগরে দিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে মোদি ও বিজেপিকে ‘স্বৈরাচার’ আখ্যা দেন তিনি।

শ্রীলেখা লেখেন, ‘মানুষকে বলা হচ্ছে প্রদীপ জ্বালাতে। কী এক অদ্ভুত বৈপরীত্য… আমাদের জীবনকে নরকে পরিণত করার পর এমন আবদার! ঠিক যেন এক বেদনাদায়ক পরিহাস।’

তিনি আরও লেখেন, ‘একজন স্বৈরাচার সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে; সম্পত্তি ধ্বংস করছে, ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে, জীবিকা কেড়ে নিচ্ছে, আর সম্প্রদায়, জাতি ও ধর্মের মধ্যে বিভেদ আরও গভীর করছে; অথচ একই সঙ্গে তারা দাবি করছে যে তারা স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার!’