নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী বছরের ৬ জুনের আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে।
বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন। তবে সভায় ভোটের তারিখ চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন পরীক্ষার কারণে ভোটের সম্ভাব্য সময়সূচি থেকে সরতে হতে পারে নির্বাচন কমিশনকে। কমতে পারে ভোটের ধাপও। তবে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে।
তিনি আরও বলেন, পরীক্ষা যেন ব্যাহত না হয়, সেটি লক্ষ রাখা হবে। যত দ্রুত সম্ভব ভোটের চূড়ান্ত তারিখ জানানো হবে।
নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা আছে। জানুয়ারিতে ফাঁকা পাওয়া যাবে। তবে রোজা আছে। কয়েক দফা বসবো।কমিশন সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।