গাজায় ধ্বংসযজ্ঞের পর এবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে ইসরায়েল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আল জাজিরা ও পালডিজিটালের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি অস্ত্র নির্মাতা রাফায়েলের তৈরি এআই প্রযুক্তি ‘ইমিসাইট’ দিয়ে স্যাটেলাইট ও ড্রোনের ছবি বিশ্লেষণ করে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও জমির সামান্য পরিবর্তনও শনাক্ত করা হচ্ছে। এরপর অনুমোদনহীন নির্মাণের অজুহাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ৯ মাসেই পশ্চিম তীরের ‘এরিয়া সি’ ও পূর্ব জেরুজালেমে ১ হাজার ২৮০টির বেশি ফিলিস্তিনি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল।