পুলিশের ছয় শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রদবদলের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মো. কামরুল আহসানকে এসবি প্রধান করা হয়েছে। সেই সঙ্গে সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে বদলি ও খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।