অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মো. জাহেদ কালামের সই করা চিঠিতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয় ও অর্থপাচারসহ দেশ-বিদেশে সম্পদ অর্জনের অভিযোগের তথ্য চাওয়া হয়।
চিঠিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাদের নামে থাকা হিসাব, কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ সংক্রান্ত নথি চাওয়া হয়েছে।
এর আগে ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ঢাকার দুই সিটি করপোরেশনে ঘুষ, নিয়োগ বাণিজ্য ও ১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগও অনুসন্ধানে যুক্ত করা হয়।