দেশে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৫৬ জনের মৃত্যু হলো। শুধু সেপ্টেম্বরের ১৩ দিনেই মারা গেছেন ৬০ জন। আগস্টে মারা গেছেন ৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭০১ জন। চলতি বছর মোট আক্রান্ত ৫৩ হাজার ৫৭০ জন।