ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. সাঈদ-উর-রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার এক শোকবার্তায় তিনি এ কথা জানান।
শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য-রবিবার বেলা ১১টার দিকে অধ্যাপক ড. সাঈদ-উর রহমান বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।