ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তারেক রহমানের নাম মুখে নিতেই হঠাৎ লোডশেডিং, পুরো অডিটোরিয়াম অন্ধকার।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি হেসে সামলে রাশেদ খাঁন বলেন, ‘এটা তারেক রহমানের বিএনপি, রাশেদ খানের বিএনপি করা লাগবে না। কথা বলব তার আগেই বিদ্যুৎ চলে গেল।’

পরে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার কথা সেটাই, এখানে আপনারা একতাবদ্ধ হয়ে বিএনপি করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।’