ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে লিওনেল মেসির ১৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

শুক্রবার ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ফিওরেন্টিনাকে ৪-২ গোলে জিতিয়েছেন ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার। এই জয়ে চলতি মৌসুমে সিরি আ-তে প্রথম পয়েন্ট পেল ফিওরেন্টিনা।

এই হ্যাটট্রিকের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন হলেন মাস্তানতুয়োনো। মাত্র ১৯ বছর ২৮ দিন বয়সে এই কীর্তি গড়েন তিনি। এর আগে রেকর্ডটি ছিল মেসির দখলে। ২০০৭ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে ১৯ বছর ২৫৯ দিন বয়সে প্রথম লা লিগা হ্যাটট্রিক করেছিলেন মেসি।

মাস্তানতুয়োনো মূলত রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। এই মৌসুমে ধারে ফিওরেন্টিনায় খেলছেন। ম্যাচের ২৯ ও ৩০ মিনিটে পরপর দুই গোল করে দলকে এগিয়ে দেন তিনি, আর ৮৪ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।

এই কীর্তিতে তিনি পেছনে ফেলেছেন ইকার্দি, হিগুয়েইনদেরও।