বর্তমান সরকার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, গত পাঁচ মাসে হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে সরকার।

আজ শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ। গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬টি বিল পাস, ১২৪টি নোটিশের ওপর আলোচনা এবং ১৬৭৮টি প্রশ্নের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

চিফ হুইপ বলেন, এবার অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ও সম্পত্তি হস্তান্তর আইন পাস হয়। যা গণমানুষ ও বৃদ্ধ বাবা-মা সুরক্ষার জন্য।

তবে এই আইন পাস নিয়ে বিরোধীদলের বিরোধিতা দুঃখজনক বলে মনে করেন চিফ হুইপ।