রাতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুম। প্রথম দিনেই মাঠে নামতে যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল কোচ জোসে মরিনহো।
ঘরের মাঠে এই ম্যাচের আগে চোট কাটিয়ে একসাথে অনুশীলনে ফিরেছেন দলের গুরুত্বপূর্ণ ৩ খেলোয়াড় অরেলিয়েঁ চুয়ামেনি, থিয়াগো পিতার্চ ও এন্ড্রিক।
তিনজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন চুয়ামেনির। কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ফরাসি মিডফিল্ডার। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি রিয়াল। ইন্টারের বিপক্ষে তার উপস্থিতি মাঝমাঠে দলের ভারসাম্য বাড়াতে পারে।
একই সাথে মিডফিল্ডার থিয়াগো পিতার্চের ফেরাও কোচ জোসে মরিনিওর জন্য স্বস্তির। স্কোয়াডে বিকল্প খেলোয়াড়ের সংখ্যা বাড়লে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানোর সুযোগও বাড়ে। বিশেষ করে টানা ম্যাচের চাপ সামলাতে এটি গুরুত্বপূর্ণ হতে পারে।
আক্রমণভাগেও এনদ্রিকের ফেরায় প্রতিযোগিতা বাড়বে। ব্রাজিলিয়ান এই তরুণ চলতি মৌসুমে মূল একাদশে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ছিলেন। চোটের কারণে সেই প্রতিযোগিতা থেকে কিছুটা দূরে সরে গেলেও অনুশীলনে ফিরে আবারও নিজের জায়গা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।
সব মিলিয়ে ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিন খেলোয়াড়ের অনুশীলনে ফেরাটা রিয়ালের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।
ইন্টার মিলানের বিপক্ষে রিয়ালের স্কোয়াড
গোলরক্ষক: থিবু কোর্তোয়া, সার্জিও মেস্ত্রে এবং জাভি নাভারো।
ডিফেন্ডার: হুইজেন, ট্রেন্ট আলেকজ্যান্ডার, কোনাটে, কুকুরেলা, আ. ক্যারেরাস, রুডিগার, ডামফ্রিজ এবং মারিও রিভাস।
মিডফিল্ডার: বেলিংহাম, ভালভার্দে, চৌয়ামেনি, থিয়াগো এবং সেস্টেরো।
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক, এমবাপ্পে, সি. এসপি, ব্রাহিম দিয়াজ এবং ইয়ান ডিওমান্ডে।