করোনায় মৃত্যুহীন আরও একটি দিন দেখল বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত থাকল।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনে।

বুধবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন।