রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে তালাবদ্ধ বাড়ির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান, শিক্ষকের মরদেহ ছাদ থেকে, স্ত্রী ও মেয়ের মরদেহ তিনতলার সিঁড়ি থেকে এবং ছেলের মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। বাড়িটি কয়েকদিন ধরে ভেতর থেকে তালাবদ্ধ ছিল। স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।