যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী শান্তিচুক্তি পুনরুজ্জীবনে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ইরান।

এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং চুক্তি বাস্তবায়নের সময়সীমা নিয়ে আলোচনায় মতবিরোধ রয়েছে।

গত জুনে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি শেষ হয়ে গেছে বলে ঘোষণা দেন। ইরান বলছে চুক্তিটি স্থগিত।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি রাখেনি। ইরানের পাল্টা অভিযোগ, যুক্তরাষ্ট্র বন্দরের ওপর অবরোধ প্রত্যাহার ও আটকে থাকা সম্পদ ছাড়েনি।

বুধবার ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরান জানায়, তাদের শর্ত না মানলে প্রণালি বন্ধই থাকবে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল-গ্যাস পরিবহন হয়। যুদ্ধ শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলারে উঠেছিল, যা আগের চেয়ে ৭৫% বেশি।