রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রীমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।

 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।

মনোনয়ন চূড়ান্ত হলে মন্ত্রী ও মহাসচিব পদ থেকে ফখরুলকে পদত্যাগ করতে হবে। এ বিষয়ে তিনি বলেন, “রাষ্ট্রপতি ইস্যুতে এখনই কিছু বলার নেই। ১৩ আগস্টের পর সব পরিষ্কার হবে।”

দলীয় সূত্র জানায়, প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যান তারেক রহমানের ওপর। ফখরুলের পাশাপাশি নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নামও আলোচনায় ছিল, তবে অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতায় ফখরুলই এগিয়ে।

২০১১ সাল থেকে বিএনপির মহাসচিবের দায়িত্বে আছেন মির্জা ফখরুল। সংসদে ৩৪৯ জন এমপি ভোট দেবেন, সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত।