বাংলাদেশকে সামরিক শাসন বা কর্তৃত্ববাদী শাসনের দিকে না নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপিকে ১১ দফা দাবি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১১ আগস্ট) ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি জানান।
১১ দফা হলো-
১. জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা
২. চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অভিযান
৩. বাংলাদেশকেন্দ্রিক রাজনীতি করা
৪. বিএনপিকে সন্ত্রাস ও পেশিশক্তির রাজনীতি পরিহার করা
৫. গণভোটের রায় বাস্তবায়নে সংস্কার পরিষদ গঠন
৬. জ্বালানি সংকটের স্থায়ী সমাধান
৭. সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
৮. দলীয় নিয়োগ বন্ধ করে মেধার মূল্যায়ন
৯. দুর্নীতির অর্থ উদ্ধার
১০. তরুণদের জন্য স্বচ্ছ কর্মসংস্থান
১১. পোশাক ও প্রবাসী নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর।
পাটওয়ারী বলেন, বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, বাংলাদেশ জনগণের। ভবিষ্যৎ নির্ধারণ হবে ভোট, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের মাধ্যমে।