সবশেষ মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১০ আগস্ট) বনানী থানার হত্যাচেষ্টা মামলায় বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও মোতাহার হোসেন সাজু।

গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর খায়রুল হককে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ৮টি মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। সবশেষ বনানী থানার মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তির পথ খুলল।