বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে নতুন করে শুরু করা জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে দুই দেশ একে অপরের ওপর নির্ভরশীল। অতীত ভুলে সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করতে হবে। এক্ষেত্রে ভারতকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
জবাবে ভারতের হাইকমিশনার বলেন, আমরা শুধু সীমানা নয়, সমৃদ্ধির স্বপ্নও ভাগাভাগি করি। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান করা যাবে না এমন কোনো জটিল ইস্যু দুই দেশের মধ্যে নেই। দুই দেশের জনগণই একটি উইন-উইন সম্পর্ক চায়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের এবং শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বন্দি বিনিময় ও এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী ফেরত পাঠানোর অনুরোধ জানান। হাইকমিশনার জানান, আইনগত পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।