রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজ এস-টু-এজে-ওয়াই কারিগরি ত্রুটির কারণে বর্তমানে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ অবস্থায় রয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ত্রুটি সমাধানের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ৮ আগস্টের বিজি-৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে। ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।

এতে আরো বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী কারিগরি ত্রুটি সমাধান করা সম্ভব হলে বিজি-৩০৬ ফ্লাইটটি ৮ আগস্ট রোমের স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি ৯ আগস্ট স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে, যাত্রীদের সর্বশেষ তথ্য নিয়মিত জানানো হবে বলে জানানো হয়েছে। খবর বাসসের।