প্রশ্ন ফাঁস নিয়ে কঠোর ব্যবস্থার আশ্বাসে ২৭ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হাসপাতালের বিছানায় বসেই অনশন ভাঙেন তিনি। এ সময় স্ত্রী গীতাঞ্জলি ও দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদি তার সুস্থতা কামনা করেছেন।

ওয়াংচুক বলেন, দেশে যাতে হিংসা না ছড়ায়, সেজন্য কিছু শর্তে আলোচনার পর অনশন তুলছেন। শর্ত নিয়ে পরে ভিডিওতে বিস্তারিত জানাবেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে প্রতিবাদ চলবে বলে জানিয়েছে তার সমর্থকরা।