জোরপূর্বক শ্রম বন্ধে আইন না মানার অভিযোগে বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক বসাল যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৪ জুলাই) থেকে এই শুল্ক কার্যকর হয়েছে।
হোয়াইট হাউস জানায়, দেশগুলোর পণ্যে ১০% ও ১২.৫% হারে শুল্ক বসবে। তবে তেল, গ্যাস, সার ও কিছু খাদ্যপণ্য এই শুল্কের বাইরে থাকবে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ১৭ দেশের পণ্যে ১০% শুল্ক বসেছে। চীনসহ বাকি ৩৮ দেশে ১২.৫%। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে মোট শুল্ক ১০ বা ১২.৫% হবে।
এর আগে ট্রাম্পের ‘রেসিপ্রোক্যাল’ শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করলে নতুন করে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারায় এই শুল্ক আনা হলো।