পুলিশের তিন ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিন ডিআইজি ছাড়াও ১২জন অতিরিক্ত ডিআইজি এবং দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। অতিরিক্ত ডিআইজির মধ্যে তিন নারী কর্মকর্তা রয়েছেন।

সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানোর কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ওই ধারায় বলা আছে, “কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫  বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।”

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আতাউর রাব্বি, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফার হোসেন, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন, বিআর সারদার ডিআইজি মো. ওয়ালী হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সোহেলি ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, বিএমপি সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তারাক উদ্দিন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা বেগম, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ ও কামিক ফারজানা, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি রকুনুজ্জামান নাজমা হোসেন, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি কে এম বেনজির, টিআইএম ঢাকার পুলিশ সুপার আবু রুম্মান মো. তৌহিদ, সিআইডির ডিআইজি নানা শামীমুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মো. ফারিয়া ইয়াসমিন।