প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লিতে ছাত্র বিক্ষোভ ও সংসদে বিরোধীদের হট্টগোলের মধ্যেই কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নিজের এক্স অ্যাকাউন্টে মোদি জানান, প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি দিতে দেশজুড়ে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। তার ভাষায়, যুবসমাজের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।
এর আগে মঙ্গলবার এনডিএ বৈঠকে প্রশ্ন ফাঁসকে ‘ঘোর পাপ’ বলেও আখ্যা দেন তিনি। যারা ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।
এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি গোষ্ঠীসহ বিরোধীরাও পদত্যাগ না হওয়া পর্যন্ত সংসদে আলোচনায় বসবে না বলে জানিয়েছে।
বুধবার রাহুল গান্ধী অভিযোগ করেন, গত ১০ বছরে ১৫০টির বেশি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও কারও সাজা হয়নি। সেই প্রেক্ষাপটে মোদির এই ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।